সিডি বের করার স্বয়ংক্রিয় সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে সিডি-ডিভিডির ট্রে সাধারণত বের করা হয় Eject অপশন ব্যবহার করে। কিন্তু সিডি-ডিভিডির ট্রের জন্য উইন্ডোজ এক্সপিতে মাউসের কোনো অপশন নেই। ইচ্ছে করলে আপনি এই অপশনটি তৈরি করে নিতে পারেন। এ জন্য http://ziddu.com/download/9672901/ Cdtray.zip.html ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ৩০ কিলোবাইটের Cd tray নামের জিপ ফাইলটি নামিয়ে নিন (ডাউনলোড)। এখন জিপ ফাইলটি আনজিপ করলে closetrayreg ও closetraycmd নামের দুটি ফাইল পাওয়া যাবে। প্রথমে closetraycmd ফাইলে দুই ক্লিক করুন এবং Copy To Windows Directory/Yes/OK অপশনে ক্লিক করুন। এখন closetrayreg ফাইলে দুই ক্লিক দিন এবং Yes/OK দিন। এখন My Computer-এ গিয়ে সিডি-ডিভিডি ড্রাইভের আইকনে ডান ক্লিক করলে closetray অপশন দেখতে পাবেন। সিডি ট্রেতে সিডি রেখে closetray অপশনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে সিডি ট্রে ভেতরে চলে যাবে। —খালেদ মাহমুদ খান