সিডিতে ইন্টারনেটে আয়ের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট আর মাল্টিমিডিয়ার কল্যাণে দৈনন্দিন নানা ধরনের কাজ অনেক সহজ হয়ে গেছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেমন মুহূর্তেই সারা বিশ্বের খবর পাওয়া যায় খুব সহজে, তেমনি ইন্টারনেট থেকে রয়েছে আয়ের নানা পথ। সম্প্রতি আল হেরা মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান ইন্টারনেটে আয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে একটি মাল্টিমিডিয়া সিডি বের করেছে। তিনটি সিডির মাধ্যমে ইন্টারনেটে আয়ের সেরা ১০টি উপায়ের বিস্তারিত বর্ণনার পাশাপাশি প্রতিটি খুঁটিনাটি বিষয় ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে। প্রতিটি সিডিতে আলাদাভাবে বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা এবং কীভাবে ইন্টারনেট থেকে আয় করা যায় সে পদ্ধতির বর্ণনা রয়েছে। কীভাবে গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যাবে, ফ্রিল্যান্সিং করার উপায়, গ্রাফিকস ডিজাইন, অ্যানিমেশন, ভিডিওর মাধ্যমে বিক্রি, ওয়েব টেমপ্লেটসহ টেক্স লিংক অ্যাডস, বিভিন্ন বিষয়ের রিভিউ ইত্যাদি বিষয়ের মাধ্যমে আয়ের সহজ পদ্ধতি শেখা যাবে এ মাল্টিমিডিয়ার মাধ্যমে। খুব সহজে আয়ের কাজটি শেখার জন্য এতে বিভিন্ন ওয়েবসাইটের কাজ পাওয়া এবং প্রয়োজনীয় নিয়মাবলি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি ওয়েবসাইটের আলাদাভাবে বর্ণনা দেওয়া হয়েছে, যার ফলে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে আয়ের পদ্ধতিগুলো খুব সহজে শেখা যাবে। ইন্টারনেটে আয়ের বিষয়ে আগ্রহী এমন যে কেউ সহজে এ মাধ্যম থেকে পেতে পারেন নানা সুবিধা। —নুরুন্নবী চৌধুরী