সিনেট ব্র্যান্ডের ওয়্যারলেস রাউটার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে যুক্তরাষ্ট্রের সিনেট ব্র্যান্ডের ডবি্লউএনএইচআর-১১০০ মডেলের ওয়্যারলেস হোম রাউটার। ঘরের মধ্যে ৫০০ মিটার এবং বাইরে ৭০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে এটি। এতে রয়েছে ৪টি ল্যান পোর্ট । রাউটারটি কেবল বা তার, ডিএসএল, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, আইসি এন পি, এ আর পি সমর্থন করে। রাউটারের ইন্টারনেট গতি সর্বোচ্চ ৩০০ এমবিপিএস।রাউটারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য এ রাউটারে আরও রয়েছে সেভেন ডিবিআই অ্যান্টেনা। রাউটারটির বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এর দাম পড়বে ৫ হাজার ৫০০ টাকা।