সিনেটের পিসিআই ওয়্যারলেস অ্যাডাপ্টর এখন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে সিনেট ব্রান্ডের ওয়্যারলেস এন পিসিআই অ্যাডাপ্টর । এ অ্যাডাপ্টরটিতে রয়েছে দুইটি ২ ডিবিআই অপসারণযোগ্য অ্যান্টেনা , প্রতি সেকেন্ডে ৩০০ মেগা বিট তথ্য স্থানান্তরের সুবিধা। সিনেট ব্রান্ডের এ অ্যাডাপ্টরটি ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত ওয়্যারলেস সুবিধা দিতে পারে। ১৮ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ অ্যাডাপ্টরটির দাম দুই হাজার ২০০ টাকা। অ্যাডাপ্টরটি দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।