সিনেমা রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদমাশ, বল আমার ফ্যানের রিমোট কই লুকায় রাখছস? নাহলে গুলি করে মেরে ফেলব।
যে গরম পড়ছে, একটু পর এমনিতেই মরব! গুলি করার দরকার নাই, বস!
কী, কী বললা? শুনি নাই, আবার বলো...দূর, আবার শুরু হইছে...!
প্রিয় গ্রাহক, আপনার সিমটি কি বায়োমেট্রিক পদ্ধতিতে...
সারা মাসে বিদ্যুৎ ছিল না, এদিকে বিদ্যুতের বিল আনছেন ২ হাজার ২৩ টাকা! মিয়া, বিদ্যুতের লোক হইছেন বইলা মশকরা করেন?
মশকরাটা শুরু করল কে? শুনলাম ‘ফ্যান’ চালায়া নাকি কোটি কোটি রুপি আয় করতাছেন। বিদ্যুৎ না থাকলে ফ্যান কি রামপালের কয়লা দিয়া চালাইছেন?

আম্মা, একটু ভালো কইরা তাকাও। এই সেলফি ফেসবুকে আপলোড করলে অনেক অনেক লাইক পড়বে, অনেক অনেক শেয়ার হবে...
ফ্যানের ব্যবসা বাদ দিয়ে আবার শেয়ার ব্যবসায় নাম দিছস? তোর যে কী হবে রে...সূচক যেমনে নামতেছে...!

এসি চুরি করতে আইসা বোধ হয় ফাঁইসাই গেলাম! এখন এই জানালাটাই ভরসা। এইবার কোনোরকমে রক্ষা পাইলে এসি বাদ, ফ্যানের পিছে লাগব!

স্যার, স্যার,
বৃষ্টি কবে হবে, এইটা যদি একটু ক্লিয়ার করে বলতেন...!
বাহ্ বাহ্! আজকাল রিপোর্টাররাও আমাদের কথা বিশ্বাস করতে শুরু করেছে!
জি স্যার, আপনি যদি বলেন যে বৃষ্টি হবে, তাইলে আমরা নিশ্চিন্তে ছাপতে পারতাম যে অন্তত আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই!

কী ব্যাপার, নিচে এত লোকজন ভিড় করছে ক্যান?

বস, বিক্রয় ডটকমে যে ফ্যান বিক্রির বিজ্ঞাপন দিছিলেন, ওইটা কেনার জন্যই সবাই লাইন ধরছে।

বৃষ্টি নাই, অসহ্য গরম, গ্যাস নাই, কারেন্ট নাই, ফ্যান চলে না...আপাতত এই নদীই আমার ঠিকানা। ফ্যান চললে কেউ আওয়াজ দিয়েন...টা টা বাই বাই!