সিবিটে ক্লাউডের আধিক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইবিএমের অ্যাপে দৃষ্টিহীন মানুষেরা কেনাকাটা করতে পারবেন l ডয়েচে ভেলে
আইবিএমের অ্যাপে দৃষ্টিহীন মানুষেরা কেনাকাটা করতে পারবেন l ডয়েচে ভেলে

ঠিক ৩০ বছর আগে ১৯৮৬ সালে কম্পিউটার প্রযুক্তির প্রদর্শনী হিসেবে প্রথমবার সিবিটের আয়োজন করা হয়। সবচেয়ে বড় মেলার স্বীকৃতি অর্জন করতে সময় লাগেনি খুব একটা। তবে সে সব দিন সেই কবেই শেষ। নতুন নতুন প্রযুক্তিপণ্য বাজারে এসেছে, বিশেষায়িত সব মেলা অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ইলেকট্রনিকস শো, স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, জার্মানির আইফা—এ রকম মেলা আয়োজনের ফলে সিবিটের সেই জৌলুশ এখন আর নেই। সিবিটেও এবার তাই বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠানগুলোর ওপর নজরটা বেশি দিয়েছে।

১৪ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ মেলায় ৭০টি দেশ থেকে ৩ হাজার ৩০০টি প্রতিষ্ঠান পণ্য দেখাচ্ছে। জার্মান যেকোনো মেলার আয়োজন করা হয় একটি দেশকে সহযোগী করে। এবারের সিবিটে সহযোগী সুইজারল্যান্ড। সিবিটের আয়োজক ডয়েচে মেসের প্রধান অলিভার ফ্রেসে বলেন, ‘ডিজিটাইজেশনের সুফল এবং সেটাকে কীভাবে সফল ব্যবসায়ের মডেলে পরিণত করা যায়, আমরা তা-ই উপস্থাপনের চেষ্টা করেছি।’
মেলায় আইবিএম নতুন এক স্মার্টফোন অ্যাপ প্রদর্শন করছে, যা দিয়ে দৃষ্টিহীন মানুষেরা সুপারশপগুলোতে কেনাকাটা করতে পারবে। অ্যাপটিকে দরকারি পণ্যটি সম্পর্কে জিজ্ঞেস করলে তা ব্যবহারকারীকে নির্দেশনা দিয়ে তাকের কাছে নিয়ে যাবে।

উদ্বোধনের এক দিন পর গতকাল মঙ্গলবার হ্যানোভারে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিমেলা সিবিট দেখতে আসেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল (ডান থেকে তৃতীয়) এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইয়োহানা স্নেইডার (বাঁয়ে)। এবারের সিবিট মেলায় সহযোগী দেশ সুইজারল্যান্ড। দুই দেশের এই দুই সরকারপ্রধান মেলায় এসে মাইক্রোসফটের বুথে জার্মান ও সুইস শিশুদের সঙ্গে এই ছবিটি তোলেন l এএফপি

জার্মান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসএপি ক্লাউড-ভিত্তিক এক সেবার প্রদর্শন করছে, যা দিয়ে ফুটবল মাঠে নিজের আসন থেকেই দর্শক খাবারের ফরমাশ দিতে পারবেন, সরবরাহকারীও জেনে যাবে ঠিক কোথায় তা সরবরাহ করতে হবে। ওয়াইন তৈরিতে প্রযুক্তির ব্যবহার নেই। ইনটেল সেন্সর, স্মার্টফোন এবং ক্লাউডের সাহায্য নিয়ে এই প্রক্রিয়া ডিজিটাল করার চেষ্টা করেছে। সেন্সরের মাধ্যমে আঙুরের ফলন এবং ওয়াইনের বয়স পরীক্ষা করে তা স্মার্টফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জার্মান-সুইস প্রতিষ্ঠান ডিজিটালস্টর্ম এবং মাইক্রোসফট যৌথভাবে মানুষের চেহারার অভিব্যক্তি বোঝার প্রযুক্তি তৈরি করেছে। মনে করুন কফির জন্য কফি মেশিনের সামনে দাঁড়ালেন। সংযুক্ত ক্যামেরার মাধ্যমে আপনার চেহারা দেখেই সেটি বুঝে যাবে ঠিক কী ধরনের কফি আপনার দরকার। এবারের সিবিটে প্রায় সবকিছুই ক্লাউডে যুক্ত। আরেকটা দিক এখানে উল্লেখ্য, জার্মান মেলায় সবকিছুতেই জার্মান ছাপটা যেন একটু বেশিই। মেলাটা সত্যিকারের বৈশ্বিক হয়ে উঠতে পারেনি বলেই অনেকের মত।
ডয়েচে ভেলে অবলম্বনে