
জেলায় থাকেন সিভিল সার্জন। মানুষ তাঁদের চেনে যখন সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়। আমাদের এলাকার গণি চাচা গেলেন সিভিল সার্জনের কাছে। তাঁর ছেলের সার্টিফিকেট দরকার। সিভিল সার্জনকে দেখে তাঁর সরল উক্তি, ‘এ তো দেখি একজন! আমি ভাবছিলাম, সিভিল চার না হোক দুই-তিনজন তো হইবই। বাকিরা কই?’