সিমোনভা ও আবদুলভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন আবদুলভ এল সিমোনভার নাটক দেখতে। বসল তৃতীয় সারিতে এবং প্রচণ্ড শব্দে নাক ডাকিয়ে ঘুমাতে লাগল প্রথম অঙ্ক চলার সময়েই।
পরদিন সিমোনোভা হাজির হলো আবদুলভের নাটকে এবং আবদুলভকে লক্ষ্য করে ছুড়ে মারল পচা টমেটো।
এরপর আবদুলভ এল সিমোনভার অন্য একটি নাটকের প্রিমিয়ার শোতে এবং নাটক চলার সময় দর্শকদের সারির ভেতরে হাঁটতে হাঁটতে অটোগ্রাফ দিয়ে বেড়াল।
আরেকবার আবদুলভের এক নাটকে বিরতির পর আবির্ভাব হলো সিমোনভার। সে গিয়ে দাঁড়াল স্টেজের পাশে এবং কাপড় খুলতে শুরু করল। উপস্থিত দর্শকদের কেউই আর আবদুলভকে দেখছিল না। সবাই তাকিয়ে রইল সিমোনভার দিকে।
ঠিক এটাই চাইছিল আবদুলভ। সিমোনভাকে পোশাকহীন দেখার সাধ তার বহুদিনের।