সিম্ফনি আনল নতুন ফোন এইচ ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাজধানীর একটি হোটেলে সিম্ফনির এইচ ৩০০ মডেলের স্মার্টফোন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
আজ রাজধানীর একটি হোটেলে সিম্ফনির এইচ ৩০০ মডেলের স্মার্টফোন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

‘এইচ ৩০০’ মডেলের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি। আজ মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফোনটিতে ফ্ল্যাশ সুবিধাসহ পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটির র‍্যাম ২ জিবি ও ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। ব্যাটারি ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। নীল, সোনালি ও বাদামি রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম ৯ হাজার ৪৯০ টাকা। (বিজ্ঞপ্তি)