সিম্ফনি-বাংলালিংকের উদ্যোগে থ্রিজি স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লে ডব্লিউ ১৭
প্লে ডব্লিউ ১৭

সিম্ফনি ও বাংলালিংক যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সাশ্রয়ী দামে প্লে ডব্লিউ ১৭ নামে থ্রিজি স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে।

প্লে ডব্লিউ ১৭ স্মার্টফোনটির ডিসপ্লে সাড়ে তিন ইঞ্চি মাপের। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটিতে রয়েছে বিনসহ এক গিগাহার্টজ সিপিইউ, পেছনে ১.৩ এমপি (মেগা পিক্সেল) ক্যামেরা ও সামনে ০.৩ এমপি ফ্রন্ট ক্যামেরা। নতুন এই স্মার্টফোনটিতে বাংলালিংকের মোবাইল টিভি অ্যাপ্লিকেশন, বাংলালিংক মোবাইল মেলা অ্যাপ্লিকেশন এবং বেশ কিছু ভ্যালু অ্যাডেড সেবার নম্বর ইনস্টল করা থাকবে।

প্লে ডব্লিউ ১৭ স্মার্টফোনটির দাম চার হাজার ৩৫০ টাকা। বাংলালিংক ও সিম্ফনির বিক্রয়কেন্দ্রে এটি পাওয়া যাবে। স্মার্টফোনটি কিনলে বাংলালিংক প্রি-পেইড বা কল অ্যান্ড কন্ট্রোল প্যাকেজ ব্যবহারকারীরা বিনামূল্যে এক মাসের আমার টিউন (রিং ব্যাক টিউন) ও সাত দিনের মোবাইল টিভি সাবসক্রিপশন সুবিধাসহ বিনামূল্যে দুই জিবি (গিগাবাইট) থ্রিজি ডাটা ব্যবহারের সুযোগ পাবেন।

সিম্ফনির সঙ্গে যৌথ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘সিম্ফনির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মোবাইল ফোন বাজারে আনা সম্ভব হয়েছে। আমরা আশা করি, এই স্মার্টফোন বাজারজাতকরণের ফলে বাংলাদেশের অধিকসংখ্যক মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।’
এ প্রসঙ্গে এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, ‘‘সিম্ফনির লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের কাছে সাশ্রয়ী কিন্তু মানসম্পন্ন মোবাইল হ্যান্ডসেট পৌঁছে দেওয়া। বাংলালিংককে টেলিকম পার্টনার হিসেবে পাওয়ায় সেই কাজটি আমাদের জন্য সহজ হয়ে উঠেছে। এভাবে মোবাইল অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাজারে আরও হ্যান্ডসেট নিয়ে আসব।