সিম্ফনির অ্যান্ড্রয়েড ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে সস্ফিনির দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ডব্লিউ ১০ এবং ডব্লিউ ৫০ মডেলের ফোন দুটিতে রয়েছে উন্নত দ্রুতগতির প্রসেসর, জিপিআরএস, ইডিজিই, ওয়াইফাই ইত্যাদি। স্পর্শকাতর সুবিধার ফোন দুটিতে নানা ধরনের অ্যাপ্লিকেশনের পাশাপাশি রয়েছে নানা বৈশিষ্ট্য। সিম্ফনির বিপণন প্রধান রফিক উদ্দিন জানান, ‘সিম্ফনি সব সময়ই সঠিক মূল্যে ক্রেতাদের কাছে উৎকৃষ্ট পণ্যটি পৌঁছানোর চেষ্টা করে থাকে আর স্মার্টফোনের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। ডব্লিউ ১০ মডেলের ফোনের দাম সাত হাজার ৪৯০ টাকা এবং ডব্লিউ ৫০ মডেলের ফোনের দাম ১০ হাজার ৯৯০ টাকা। ফোন দুটির সঙ্গে বিশেষ অফার হিসেবে পাওয়া যাবে চার গিগা মেমোরি কার্ড। —বিজ্ঞপ্তি