সিম্ফনির কুইজ খেলে ব্রাজিলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুইজ খেলো মোবাইলে, ঘুরে এসো ব্রাজিলে’ এই শিরোনামে সিম্ফনি’র সৌজেন্য এবং বাংলালিংক এর সহায়তায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার শীর্ষ দুজন বিজয়ী পেলেন ব্রাজিল বেড়ানো ও বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগ।
১৫ ই মে থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগিতা শেষ হয় ৯ ই জুন। সিম্ফনি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুইজ প্রতিযোগিতায় প্রায় দুই লাখ প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ৬ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় । এদের মধ্যে দুজন ব্রাজিলে ঘুরে আসার সুযোগ পাচ্ছেন এবং চারজন পাচ্ছেন সিম্ফনির স্মার্টফোন। ইতিমধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার কথা জানিয়েছে সিম্ফনি কর্তৃপক্ষ।
তরুণদের সম্পৃক্ত করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান সিম্ফনির প্রধান বিপণন কর্মকর্তা রফিক উদ্দিন।