সিম্ফনির নতুন অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনির অফার
সিম্ফনির অফার

আজ থেকে সিম্ফনি মোবাইল ফোন ক্রেতাদের জন্য নতুন একটি অফার চালু করেছে। এই অফারে নতুন কেনা সিম্ফনি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এসএমএস করে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট জিততে পারবেন ক্রেতারা।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে,  ‘সিম্ফনি প্রতিদিন, ব্যাংকক জিতে নিন’ শিরোনামের ওই অফারে অংশ নিতে সদ্য কেনা সিমফনি হ্যান্ডসেটের আইএমইআই এসএমএস করতে হবে।
এসওয়াইএমপি লিখে একটি স্পেস দিয়ে নতুন হ্যান্ডসেটটির ১৫ ডিজিটের প্রথম আইএমইআই নম্বরটি লিখে এসএমএস করতে হবে ‘৩৬৯০’ নম্বরে। আইএমইআই জেনে নেওয়া যাবে *#০৬# ডায়াল করে। এ ছাড়া বক্সের গায়ে এবং হ্যান্ডসেটের ভিতরেও (ব্যাটারির নীচে) আইএমইআই পাওয়া যাবে ।
সিম্ফনি জানিয়েছে, সদ্য কেনা মোবাইল ফোনের আইএমইআই কেবল একবার এসএমএস করা যাবে। প্রতিদিন প্রাপ্ত নম্বরগুলো থেকে লটারির মাধ্যমে একজন করে বিজয়ী ঘোষণা করে সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়ে দেবে।
৩১ অক্টোবর পর্যন্ত এই অফার চলবে।