সিম্ফনির নতুন ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক্সপ্লোরার ডব্লিউ ৯৪’
‘এক্সপ্লোরার ডব্লিউ ৯৪’

‘এক্সপ্লোরার ডব্লিউ ৯৪’ নামে এক্সপ্লোরার সিরিজে নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এই ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র‌্যাম।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছেন এর গ্লাস, ফিল্ম সমন্বয়ে তৈরি বিশেষ ডিসপ্লে যা উন্নত টাচ অভিজ্ঞতা দেবে। এ ছাড়াও ‘এক্সপ্লোরার ডব্লিউ ৯৪’ স্মার্টফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও সামনে দুই ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরাতে ফ্ল্যাশ লাইট আছে।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেটটিতে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ডুয়াল মাইক যা আতিরিক্ত শব্দ পরিহার করে এবং কল করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। দুই সিমের এই ফোনটিতে একটি মাইক্রো সিম সমর্থন করে। ৮.২ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে থ্রিজি, ওয়াই-ফাইয়ের মতো সুবিধাও আছে।
সিম্ফনি জানিয়েছে, স্মার্টফোনটি তারা নয় হাজার১৯০ টাকায় বিক্রি করছে। স্মার্টফোন কিনলে বিনামূল্যে একটি কভার দিচ্ছে তারা।