সিম্ফনির নতুন স্মার্টফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনি ভি ফিফটিফাইভ
সিম্ফনি ভি ফিফটিফাইভ

সম্প্রতি মোবাইল হ্যান্ডসেট নির্মাতা সিম্ফনি বাজারে এনেছে এক্সপ্লোরার সিরিজের ভি ফিফটিফাইভ নামে নতুন একটি স্মার্টফোন। সিম্ফনি কর্তৃপক্ষ এই ফোনটিকে বলছে, সাশ্রয়ী দামের স্মার্টফোন। এতে কম দামে উন্নত ফিচার পাবেন ব্যবহারকারীরা।

সিম্ফনি জানিয়েছে, এক্সপ্লোরার ভি ফিফটিফাইভ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজের স্মার্টফোনটির পেছনে পাঁচ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ইন্টারনাল মেমোরি চার গিগাবাইট এবং ব্যাটারি এক হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ারের। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটি ব্যবহারবান্ধব।
এক্সপ্লোরার ভি ফিফটিফাইভ স্মার্টফোনটি ছয় হাজার ৫৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।