সিম্ফনির নতুন অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনির অফার
সিম্ফনির অফার

নতুন ফোন ক্রেতাদের জন্য ‘সিম্ফনি প্রতিদিন, ব্যাংকক জিতে নিন’ নামে একটি অফার ঘোষণা করেছে সিম্ফনি কর্তৃপক্ষ। 
সিম্ফনির এই অফারে এখন থেকে প্রতিদিন একটি ফোনের আইএমইআই নম্বরকে লটারির মাধ্যমে নির্বাচিত করে বিজয়ীকে ঢাকা-ব্যাংকক-ঢাকার বিমান টিকিট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই অফার থাকবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 
সিম্ফনি তাদের নতুন অফারটি নিয়ে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান রফিক উদ্দিন জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে এই অফার শুরু হয়েছিল। কিন্তু শুরুতে ব্যবহারকারীকে তাঁদের কেনা মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি এসএমএস করতে হতো। পরে জটিলতা এড়াতেই লটারির মাধ্যমে প্রতিদিন একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সিম্ফনি।