সিরাজগঞ্জে ভোট দেওয়া নিয়ে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ভোট প্রদান নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় সব সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের লোকজনের মধ্যে ভোট প্রদানের জন্য প্রচারণা চালানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ব্যানার ও দেয়াল লিখন টাঙানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।—এনামুল হক, সিরাজগঞ্জ