সিলিকন ভ্যালির এসিজি প্রধানের সঙ্গে বেসিস সভাপতির সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য অ্যাসোসিয়েশন ফর করপোরেট গ্রোথের (এসিজি) প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালি পেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বেসিস এবং এসিজি সিলিকন ভ্যালির সদস্যদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
শামীম আহসান স্যালি পেরা ও এসিজি সিলিকন ভ্যালির সদস্যদের ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
—বিজ্ঞপ্তি