সিলিকন রিভিউয়ের তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন দ্য সিলিকন রিভিউ ২০১৭ সালে এশিয়াতে দ্রুতবর্ধনশীল ৩০টি সফটওয়্যার কোম্পানির তালিকা করেছে। ওই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশভিত্তিক প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান পিএমস্প্যায়ার। ওই তালিকায় ২৩ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি। ওই প্রতিবেদনে পিএমস্প্যায়ার সম্পর্কে বলা হয়েছে, সফটওয়্যার কোম্পানিটির বাংলাদেশ, কানাডা ও সিঙ্গাপুরে বৈশ্বিক অফিস রয়েছে। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পিএমস্প্যায়ার সফটওয়্যারের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপকেরা পরীক্ষা পাস করে সনদ পান।

পিএমস্প্যায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিশ্বের অন্যতম প্রজেক্ট ম্যানেজম্যান্টের প্রশিক্ষণ সাইট পিএমস্প্যায়ার। ক্লাউড প্রযুক্তির সফটওয়্যার হিসেবে এটি অন্যতম উদ্যোগ। ১০০টির বেশি দেশে ১০টির বেশি পিএমআই চ্যাপ্টার, ৬০টির বেশি পিএমআই নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০ হাজারের বেশি প্রকল্প ব্যবস্থাপককে সেবা দিচ্ছে এটি।