সিলেট অঞ্চলের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সিলেট অঞ্চলের নিবন্ধন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’-এর সামনে চলে এ কার্যক্রম। প্রতিযোগিতার সিলেট অঞ্চলের কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহরুবা শারমিন চৌধুরী ও মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষর্থীরা এতে অংশ নিতে পারবে। আগামী ১২ মে পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। জাতীয় ভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
শাবিপ্রবি প্রতিনিধি