সিলেট প্রকৌশল কলেজের অনলাইন রেডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট প্রকৌশল কলেজভিত্তিক অনলাইন রেডিও ইন্টারনেটে চালু হয়েছে। গত মাসের প্রথম সপ্তাহে ‘ক্যাম্পাস রেডিও, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ’ নামের এ রেডিও চালু হয়। কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক প্রণজিত কে দাস, শিক্ষার্থী পার্থ সারথী কর, মো. সাহাদত হোসেন খান ও জুবায়ের হাসান এ রেডিও পরিচালনা করছেন। এখন রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার চলছে। উদ্যোক্তারা জানান, ইন্টারনেটে http://campusradio.sec.ac.bd ঠিকানার ওয়েবসাইটে এ রেডিও সবাই শুনতে পারবেন। রেডিওতে প্রতিদিন থাকবে পাঠদান, পরীক্ষা, ক্যাম্পাসের খবর, শিক্ষা-বিষয়ক টক শো, ছুটির নোটিশ, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর, গানসহ নানা কিছু। এ ছাড়া যে কেউ ই-মেইল করে কলেজের দরকারি তথ্য জানতে কিংবা গান শোনার অনুরোধ জানাতে পারেন। —সুমন কুমার দাশ, সিলেট