সিলেটে অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ২২ সেপ্টেম্বর সিলেটের একটি রেস্তোরাঁয় অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্য এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপার আলোচনা করা হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের সিলেট জেলার ডিলার প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন পান্ডা সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার পণ্যের উপ পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা। —বিজ্ঞপ্তি