সিলেটে আজ থেকে ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ই-বাণিজ্য ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উৎসব’—স্লোাগান নিয়ে তিন দিনের এ মেলা চলবে সিলেট স্টেডিয়ামের জিমনেশিয়ামে। মেলায় ৪৫টি ই-প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।মেলার আয়োজক সিলেট জেলা প্রশাসন ও মাসিক কম্পিউটার জগৎ। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। তিন দিনের এ মেলায় অংশ নিচ্ছে ঢাকা ও সিলেটের ই-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান। মেলার অনুষ্ঠান সরাসরি দেখানো হবে www.comjagat.com ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট