সিলেটে আনসার-ভিডিপি নারী সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আনসার ও ভিডিপির নারী সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরের আখালিয়ায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে ছয় সপ্তাহ। প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রশিক্ষক জিপা সুলতানা, আনসার ও ভিডিপি সিলেটের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়ালসহ অনেকে। সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ সমন্বয় করেন সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিভাগীয় প্রশিক্ষক বিপ্লব চন্দ্র সাহা। —নিজস্ব প্রতিবেদক, সিলেট