সিলেটে ইনফরমেশন সেন্টার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তথ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সিলেট ইনফরমেশন সেন্টার’ চালু হয়েছে। সিলেট নগরের জিন্দাবাজারের একটি বিপণিবিতানে গতকাল শনিবার দুপুরে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম এই তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্রে কম্পিউটারে ডিজিটাল তথ্যভান্ডারে সিলেটের নানা তথ্য সংরক্ষণ করা হবে। এ কেন্দ্র থেকে তথ্য পাওয়াও যাবে। ভবিষ্যতে এসব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট ইয়েলো পেইজেস লিমিটেডের চেয়ারম্যান সামছুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আহবাব হাফিজ, লায়ন্স ক্লাবের সেক্রেটারি জাবেদ সিরাজি, সিলেট ডাইরেক্টরির চেয়ারম্যান মুমিনুল হক উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট