সিলেটে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির আখালিয়া এলাকায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় সপ্তাহব্যাপী ভিডিপি (নারী) কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা প্রশিক্ষক জিপা সুলতানা, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মনসুর আহমেদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতিশ রঞ্জন চৌধুরী ও জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনসুরুল আলম। এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। —সুমনকুমার দাশ, সিলেট প্রতিনিধি