সিলেটে গিগাবাইটের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তথ্য-প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের নিয়ে সম্প্রতি গিগাবাইট আয়োজন করেছিল গিগাবাইট টেকনিক্যাল সামিট। ১৬ মে অনুষ্ঠিত এই সম্মেলনে গিগাবাইট মাদারবোর্ড ও গ্রাফিকস কার্ডের বিভিন্ন কারিগরি বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সিলেটের ব্যবসায়ীরা এই সম্মেলনে গিগাবাইটের নতুন মাদারবোর্ড ও গ্রাফিকস সম্পর্কে জানার সুযোগ পান।
সম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইটের দক্ষিন এশিয়া বিষয়ক ব্যবস্থাপক এলান সু, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খানসহ অন্যান্য কর্মকর্তারা। আনাস খান বলেন, সিলেটের অনুষ্ঠানে গিগাবাইট নাইন সিরিজের মাদারবোর্ড উন্মুক্ত করা হয়েছে। এই মাদারবোর্ড গেমার ও যাঁরা উন্নত গ্রাফিকসের কাজ করেন তাঁদের জন্য বিশেষ উপযোগী।