সিলেটে গ্লোবাল ব্র্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভাগীয় শহর সিলেটে গত ১৯ মার্চ তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিকারক ও সেবাদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে। মধুবন সুপার মার্কেটের তৃতীয় তলায় এই শাখার উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় বিসিএস কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুছ চৌধুরী, সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। সিলেটের এই শাখায় গ্লোবাল ব্র্যান্ডের পরিবেশিত ও আমদানি করা সব প্রযুক্তি পণ্য এবং সেবা পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি