সিলেটে জমজমাট কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ স্লোগানে সিলেটে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’ নামের কম্পিউটার মেলা শুরু হয়েছে। সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গত সোমবার সন্ধ্যায় উদ্বোধনের পর থেকেই মেলায় তথ্যপ্রযুক্তিপ্রেমীদের ভিড় ক্রমেই বাড়ছে। ৬০টি প্রদর্শনী স্টলের সব কটিতেই ভিড় দেখা যায়। আজ বৃহস্পতিবার মেলার পঞ্চম দিনে অনুষ্ঠিত হবে সেমিনার। সন্ধ্যায় মেলা অঙ্গনে ‘ডিজিটাল বাংলাদেশের তিন বছর: প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্ল্যাহ্ খান, সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।সেমিনারের সভাপতি কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী জানান, মেলায় দর্শনার্থীদের আগমন দেখে ঢাকার পর সিলেটে একটি ‘ডিজিটাল নেটওয়ার্ক’ গড়ার ব্যাপারে আয়োজকদের আগ্রহ রয়েছে। এটির সফল বাস্তবায়ন করা হলে সিলেটের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচন করা হবে।—নিজস্ব প্রতিবেদক, সিলেট