সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে চার দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১২। নগরের জেলা স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। এবারের মেলার স্লোগান ‘জনগণের দোরগোড়ায় ই-সেবা’। উদ্বোধনী অনুষ্ঠানের পরই ‘গতিশীল অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং ও ই-ব্যাংকিং-এর ভূমিকা’ এবং ‘ডিজিটাল বাংলাদেশ: প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, পুলিশ সুপার সাখাওয়াত হোসাইনসহ তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞরা বক্তব্য দেন।সাধারণ মানুষকে ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পুলিশ বিভাগ ও ভূমি অধিদপ্তরের ডিজিটাল কার্যক্রম, ই-শিক্ষাবিষয়ক প্রদর্শনী, সরকারি-বেসরকারি দপ্তরের সেবাগুলো সম্পর্কে ধারণা দিতে মেলায় বিভিন্ন স্টল রয়েছে। বিনা মূল্যে মেলায় ইন্টারনেট ব্যবহার করার সুবিধা আছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২ জুন পর্যন্ত। —সুমনকুমার দাশ, সিলেট প্রতিনিধি