সিলেটে থ্রিজি সেবা সম্প্রসারণ করল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সিলেটের উল্লেখযোগ্য অংশে থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে।

আজ বৃহস্পতিবার এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এয়ারটেল থ্রিজির আওতায় এসেছে নারসিং টিলা, জিন্দাবাজার, সুবিদবাজার, মজুমদারপাড়া, মদনমোহন কলেজ, সিলেট এমএজি ওসমানী স্টেডিয়াম, সিলেট পুলিশ লাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, আম্বরখানা, হজরত শাহজালাল (র.) মাজার, মদিনা মার্কেট, শাহজালাল উপশহর, এমসি কলেজ, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হজরত শাহ পরান (র.) মাজার, নাজিমগর রিসোর্ট, খাদিমনগর, সিলেট সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, লিডিং বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় ও কিয়ানি ব্রিজ।

এয়ারটেল জানায়, চলতি মাসের মধ্যেই শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এয়ারটেল থ্রিজির আওতায় আসবে। এয়ারটেল থ্রিজি সেবা নিশ্চিত করতে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৭০০ বিটিএস টাওয়ার চালু করা হয়েছে।