সিলেটে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পুলিশ লাইনস ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহব্যাপী নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। গত বুধবার এর সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, জাতিসংঘ মিশনে নারী পুলিশ সদস্যরা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। কিন্তু তাঁদের কম্পিউটার-জ্ঞান না থাকার কারণে ভিনদেশি পুলিশ সদস্যদের সঙ্গে সমানতালে কাজ করতে অনেকের হিমশিম খেতে হয়। এ জন্যই সিলেটের নারী পুলিশ সদস্যদের শুধু কম্পিউটার নয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আমরা উৎসাহিত করছি।সিলেটের দক্ষিণ সুরমা কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা এ প্রশিক্ষণকোর্স পরিচালনা করেন। এতে ১০ জন নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) ইব্রাহিম খান, প্রশিক্ষক কানিজ ফাতেমাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—নিজস্ব প্রতিবেদক, সিলেট