সিলেটে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সিলেটে নারী পুলিশ সদস্যদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সম্প্রতি সনদ বিতরণ করা হয়েছে। নগরের রিকাবিবাজার পুলিশ লাইন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিক সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘জাতিসংঘ মিশনে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী পুলিশ সদস্য নিতে আগ্রহী। প্রযুক্তিগত দক্ষতা না থাকলে নারী পুলিশেরা দেশের বাইরে গিয়ে পেশাগত সফলতা দেখাতে সক্ষম হওয়া যাবে না। এ জন্য নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ভবিষ্যতে ইংরেজি ভাষা রপ্ত করতে স্পোকেন ইংলিশ কোর্স চালু করা হবে। সিলেটের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে রিজার্ভ ইন্সপেক্টর জাহেরুল ইসলাম ও সাংবাদিক কবির আহমদ বক্তব্য দেন। সিলেটের ১০ জন নারী পুলিশ প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানে তাঁদের পক্ষ থেকে বক্তব্য দেন নারী পুলিশ সদস্য আয়শা আক্তার। —নিজস্ব প্রতিবেদক, সিলেট