সিলেটে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করল এয়ারটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ২২ অক্টোবর পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট জানিয়েছেন, সিলেটের গ্রাহকদের জন্য থ্রিজি সেবা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ঢাকা ও চট্টগ্রামের পর এবারে সিলেটে থ্রিজি পরীক্ষামূলক চালু হচ্ছে সিলেটে।এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের এয়ারটেল গ্রাহকরা
চলতি বছরের নভেম্বর মাস থেকে বাণিজ্যিকভাবে এয়ারটেলের থ্রিজি সেবা উপভোগ করতে পারবেন।