সিলেটে প্রজেক্টরের মাধ্যমে গণিত পাঠদান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গণিত বিষয়ে পাঠদান শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এনইউ উচ্চবিদ্যালয়, সিলেট সদরের আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষে প্রশিক্ষিত শিক্ষকেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গণিত বিষয়ে পাঠদান ইতিমধ্যে শুরু করেছেন।নতুন শিক্ষানীতির আলোকে ‘ডিজিটাল ধারণার স্থানীয়করণ (লোকেলাইজেশন অব ডিজিটাল কনসেপ্ট)’ প্রকল্পের আওতায় সম্প্রতি এ কর্মসূচি চালু হয়।গত শনিবার সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিতবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন শিক্ষানীতির আলোকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই করা শিক্ষকদের ‘এলডিসি’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় সারা দেশে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়। বৃহত্তর সিলেটের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন করে মোট নয়জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী আহমদ খান, দশঘর এনইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজ ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য মালিক হোসেন। আরও বক্তব্য দেন এলডিসি প্রকল্পের প্রধান আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো. সামছুল ইসলাম ও দিদার চৌধুরী। —সুমনকুমার দাশ, সিলেট