সিলেটে বাংলালিংকের থ্রিজি নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক সিলেটে থ্রিজি মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। ৮ এপ্রিল স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এরপর হয় শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান শেখ নুর-উল-আলমসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলালিংক গ্রাহকদের জন্য লোকাল রেডিও অ্যাপ, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সেবা এবং আরও কিছু প্রয়োজনীয় সেবাসহ থ্রিজির উপযোগী নানা সেবা নিয়ে এসেছে।—বিজ্ঞপ্তি