সিলেটে ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় সপ্তাহব্যাপী ভিডিপি (পুরুষ) কম্পিউটার প্রশিক্ষণ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রশিক্ষণে সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে ১৮ জন অংশ নিয়েছেন। সকালে নগরের আখালিয়া এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নিজেদের সমৃদ্ধ ও স্বাবলম্বী করতে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’ অনুষ্ঠানে বক্তব্য দেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল, সিলেট সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনসুর আহমদ। প্রশিক্ষণের দায়িত্বে আছেন আরাফাত জাহান। —নিজস্ব প্রতিবেদক, সিলেট