সিলেটে মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওপেন সোর্স নেটওয়ার্কের (সিইকওএসএন) আয়োজনে মুক্ত সফটওয়্যার-বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্যপ্রযুক্তি বিকাশে মুক্ত সোর্সের অবদান এবং বিভিন্ন মুক্ত সফটওয়্যারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহণ-কারীদের মধ্যে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণ বিতরণ করা হয়। আলোচনায় কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিইক ওএসএনের সভাপতি পার্থ সারথি কর। —নিজস্ব প্রতিবেদক