সিলেটে রবির স্বাস্থ্যসেবা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি সিলেটে ‘সুস্থ নারী, সুস্থ পরিবার’ শিরোনামে স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। গত বুধবার সিলেটের সুবিদবাজারে নূরানী ক্লিনিকে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে ৬০০ নারী ও শিশু স্বাস্থ্যসেবা নেয়।রবির গণমাধ্যম ও গণযোগাযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্যসেবার বেসরকারি প্রতিষ্ঠান মেরি স্টোপসের সহায়তায় রবি বিনা মূল্যে স্বাস্থ্যসেবা-পরামর্শ, পরিচ্ছন্নতা জ্ঞান, ওষুধ বিতরণ করবে। ইতিমধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রামে এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সিলেটে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান, ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দিন আহমদ, রবির পক্ষে হেড অব কমিউনিকেশন মিডিয়া রিলেশনস মহিউদ্দিন বাবর, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ আশরাফউদ্দিন ও আঞ্চলিক ব্যবস্থাপক দর্পণকান্তি রায় উপস্থিত ছিলেন। মহিউদ্দিন বাবর বলেন, ‘নারীরা পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কিন্তু তাঁদের স্বাস্থ্যসেবা থাকে সর্বদাই অবহেলিত। এ কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চায় রবি।’ —উজ্জ্বল মেহেদী, সিলেট