সিলেটে শেষহলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গত বুধবার শেষ হয়েছে। মেলায় আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে বলে জানান আয়োজকেরা।সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত মেলায় ৩৮টি স্টল অংশ নেয়।সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে এই মেলা হয়। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্বাছউদ্দিন বলেন, ‘ডিজিটাল উদ্ভাবনী মেলায় এসে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক সাধারণ মানুষের ভিড়ও ছিল লক্ষণীয়।’শেষদিন বিকেলেমেলার সমাপনী দিনের আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতমকুমার ঘোষ, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি মানিক মাহমুদ।মেলায় সরকারি পর্যায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি পর্যায়ে ফিউচার বিজনেস সলিউশনস সেরা প্রদর্শকের পুরস্কার পেয়েছে।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষহয়।—সুমনকুমার দাশ