সিলেটে হবে আইটি পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘আইটি পার্ক’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান। এ বিষয়ে তিনি বলেন, ‘সিলেটে আইটি পার্কের জন্য ইতিমধ্যে ১০০ একর জায়গা বরাদ্দ নেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে ডিজিটালাইজড করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষ এর সুফলও ভোগ করছে।’ গত শনিবার রাতে সিলেটে ই-বাণিজ্য মেলা ও ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে সচিব এ কথা জানান। সিলেট জেলা প্রশাসন ও মাসিক কম্পিউটার জগৎ আয়োজিত তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলা শেষ হয় শনিবার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব, বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাহী পরিচালক এস এম আশফাক আহমদসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট