সিলেটে ১০ নারী পুলিশকে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সিলেটে কর্মরত ১০ নারী পুলিশকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিলেট পুলিশ লাইনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে গত বৃহস্পতিবার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, বাংলাদেশে পুরুষ পুলিশ সদস্যদের পাশাপাশি নারী পুলিশ সদস্যরা দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে নারী পুলিশ সদস্যরা সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। দক্ষতা বাড়াতেই কম্পিউটার প্রশিক্ষণের এই উদ্যোগ।সিলেটের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদা বেগমের সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণে ১০ নারী পুলিশ অংশ নিয়েছেন। প্রশিক্ষণার্থীদের এমএস অফিস ও ইন্টারনেটের ব্যবহার শেখানো হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট