সিলেটে ৩০ নারী শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৫ জন করে মোট ৩০ নারী শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিবিষয়ক ৭২ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার দিয়েছে বাংলাদেশ আনসার-ভিডিপি ও কারিগরি শিক্ষা বোর্ড। গত শনিবার সিলেট জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে এ প্রশিক্ষণ সনদ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট এস এম আনিসুর রহমান, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ এন এম এনামুল হক, সিলিকন আইটি সিলেটের প্রকৌশলী ফারহানা নওরীন, আনসার-ভিডিপির বিভাগীয় কম্পিউটার প্রশিক্ষক ও ব্যাটালিয়ন আনসার বিপ্লব চন্দ্র সাহা। অনুষ্ঠানে সেরা তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।