সিলেটে ৩০ মে থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মিলনায়তন প্রাঙ্গণে ৩০ মে থেকে চার দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে। জেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এসব তথ্য জানান। মেলায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা রকম ডিজিটাল সেবা দেখানো হবে।— সিলেট প্রতিনিধি