সিলেটে ৪০ কলেজে অনলাইনে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার ২০৭টি কলেজের মধ্যে ৪০টি কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া গত শনিবার থেকে শুরু হয়েছে। এর মধ্যে ১৪টি সরকারি ও ২৫টি বেসরকারি কলেজ যথাক্রমে সিলেট নগরসহ জেলার ১৫টি, হবিগঞ্জ জেলায় ১০টি, মৌলভীবাজারে আটটি এবং সুনামগঞ্জের সাতটি কলেজ রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার জানান, ভর্তির আবেদন ও এসএমএস গ্রহণ আগামী ৬ জুন পর্যন্ত চলবে। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। অনলাইন ছাড়াও টেলিটকের এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট