সিলেটের নারীদের জন্য সাইবার ক্যাফে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নারীদের জন্য প্রথম সাইবার ক্যাফে চালু হয়েছে। ৩০ নভেম্বর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভিশন ২০২১ বাস্তবায়নে নারীদের বঞ্চনা দূর করে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মেয়েরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে এলে সমতা আসবে। জেলা পর্যায়ে নারীভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ (দ্বিতীয়) প্রকল্পের আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে এটি পরিচালিত হবে।’ শাহজালাল উপশহরে সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীনেত্রী রুবি ফাতেমা ইসলাম। বক্তৃতা করেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নাজনীন বেগম ও জেলাভিত্তিক নারী কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের নির্বাহী (উপসচিব) নাসরিন বেগম। জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক (সহকারী প্রোগ্রামার) পিনাককান্তি দেব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট