সিলেটের ১১ থানায় ই-মেইলে অভিযোগের সুবিধা চালু
সিলেট জেলার ১১টি থানায় এখন থেকে ই-মেইলের মাধ্যমে যে কেউ নিয়মিত অভিযোগ দায়ের করতে পারবেন। গত রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ১১ থানায় ই-মেইলে অভিযোগ জানানোর ঠিকানা প্রকাশ করা হয়। ঠিকানাগুলো হচ্ছে: ওসমানীনগর থানার জন্য [email protected], বিশ্বনাথ [email protected], ফেঞ্চুগঞ্জ [email protected], বালাগঞ্জ [email protected], গোলাপগঞ্জ [email protected], বিয়ানীবাজার [email protected], জকিগঞ্জ [email protected], কানাইঘাট [email protected], গোয়াইনঘাট [email protected], কোম্পানীগঞ্জ [email protected]এবং জৈন্তাপুর থানার জন্য [email protected]। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, সময়ের সঙ্গে সার্বিক কার্যক্রম গতিশীল করতে এবং জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও দূর করার লক্ষ্যে ই-মেইলে অভিযোগ নেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। থানায় উপস্থিত হয়ে অভিযোগ করার পাশাপাশি কেউ ইচ্ছে করলে ঘরে বসেই ই-মেইলে অভিযোগ দায়ের করতে পারবেন। এমনকি প্রবাসীরাও একইভাবে তাঁদের অভিযোগ সংশ্লিষ্ট থানায় একই সুবিধায় করতে পারবেন। —সিলেট প্রতিনিধি