সিসকো নেটওয়ার্ক একাডেমি হলো বিসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের কারণে আমাদের নতুন প্রজন্মের জন্য বিশ্বমানব হওয়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। সেই সম্ভাবনাকে জোরদার করতে দেশের সব জায়গায় বিশ্বমানের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। আর এ লক্ষ্যে কাজ করছে ডিজিটাল বাংলাদেশের সরকার। গতকাল বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিশ্বখ্যাত সিসকো নেটওয়ার্কিং একাডেমি হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এ অভিমত ব্যক্ত করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিসিসির সভাকক্ষে গতকাল এ ব্যাপারে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশে সিসকো নেটওয়ার্কিং একাডেমির আঞ্চলিককেন্দ্র আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এআইইউবি) উপাচার্য এবং বিসিসির কার্যনির্বাহী পরিচালক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। এ স্মারকের ফলে বিসিসি ঢাকাসহ তার বিভাগীয় কেন্দ্রগুলোয় সিসকো নেটওয়ার্কিং একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রশিক্ষণ কার্যক্রমগুলো হাতেকলমে প্রশিক্ষণের পাশাপাশি অনলাইন পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা রয়েছে। বিসিসির কেন্দ্রগুলোতে শুরুতে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার এবং কম্পিউটার রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ পরিচালিত হবে। —নিজস্ব প্রতিবেদক