সীমান্তের ৫০০ মিটারের মধ্যে ভারতের মোবাইল টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ভারতের সীমান্ত এলাকার ১০ কিলোমিটারের মধ্যে কোনো মোবাইল ফোন নেটওয়ার্কের কোনো টাওয়ার বসানোর অনুমতি ছিল না। সীমান্তের ১০ কিলোমিটার এলাকা ছেড়ে বিভিন্ন টেলিযোগাযোগ সংস্থা মোবাইল ফোনের টাওয়ার বসাতে পারত। ফলে সীমান্তে বসবাসরত ভারতীয়রা মোবাইল ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হতো। আর এই নিষেধাজ্ঞার সুযোগে ভারত-বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অবাধে মিলতো ওইসব দেশের মোবাইলের সংকেত। এবার বিশেষ করে ভারত-বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে অন্য দেশের মোবাইল ফোন সংকেত প্রতিহত করতে ভারত সরকার সীমান্তের ৫০০ মিটারের মধ্যে মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতের তথ্য ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শচীন পাইলট রোববার রাজস্থানে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্তের কথা বলেছেন। —অমর সাহা, কলকাতা