শব্দের অর্থ লিখ অংশ-১
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে শব্দের অর্থ লেখ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।
এই দেশ, এই মানুষ
সৌভাগ্য — ভালো ভাগ্য
সীমান্ত — শেষ প্রান্ত
সংখ্যাগরিষ্ঠ — সংখ্যায় সবচেয়ে বেশি এমন
দৈনন্দিন — প্রতিদিনের
বৈচিত্র্য — বিভিন্নতা
সুখ্যাতি — সুনাম, প্রশংসা
বেলাভূমি — সমুদ্রের তীরে বালুময় স্থান
প্রান্তর — মাঠ
স্বজন — নিজের লোক
সার্থক — সফল
জনপদ — লোকজনের বসতি রয়েছে এমন জায়গা
নিশ্চয়ই — অবশ্যই
পার্বত্য — পাহাড়ি
উদ্দেশ্য — মতলব, লক্ষ্য
জেলে — যিনি জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন
কুমোর — যিনি মাটি দিয়ে হাঁড়ি-পাতিল তৈরি করেন
গড়া — তৈরি করা
শ্রদ্ধা — সম্মান, ভক্তি
পার্বণ — উৎসব
পূর্ণিমা — যখন চন্দ্রের সম্পূর্ণ আলো দেখা যায়
বড়দিন — যিশুখ্রিষ্টের জন্মদিন
মহররম — আরবি চান্দ্র বৎসরের প্রথম মাস
উদ্যাপন — পালন
অধিবাসী —বাসিন্দা
প্রান্তর — মাঠ
ফেব্রুয়ারির গান
মুগ্ধ — বিমোহিত
ঊর্মি — নদী ও সাগরের ঢেউ
ঊর্মিমালা — ঢেউসমূহ
স্রোতস্বিনী — নদী
সমুদ্দুর — সমুদ্র
বাহার — সৌন্দর্য
স্বর্ণলতা — সোনালি রঙের বুনো লতা
প্রতিধ্বনি — বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে
সুন্দরবনের প্রাণী
বেঙ্গল — বাংলা
টাইগার — বাঘ
তুলনাহীন — অতুলনীয়।
জুড়ি — দোসর
ওলবাঘ — একধরনের বন্য হিংস্র বাঘ, যা একসময় সুন্দরবনে ছিল।
দৃষ্ট — দেখা
সংখ্যাধিক্য — অসংখ্য
ক্রমান্বয়ে — ধারাবাহিকভাবে
ভ্রাতা — ভাই
অঞ্চল — এলাকা
পণ্ডিত — জ্ঞানী
অবলুপ্ত — যা লোপ পেয়েছে
দক্ষ — পারদর্শী
ভক্ষণ করা — খাওয়া
এতদ্ব্যতীত — এ ছাড়া
অমূল্য — যার মূল্য নির্ধারণ করা যায় না
স্মরণে রাখা — মনে রাখা
বিমর্ষ — দুঃখিত।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল